নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ৪ হাজার ইয়াবাসহ হেলাল র‌্যাব হাতে আটক

কক্সবাজার প্রতিনিধি: ৪ হাজার পিচ ইয়াবা সহ র‌্যাব-১৫ এক মাদককারবারীকে আটক করেছে। আটককৃত ইয়াবা কারবাবী মোঃ হেলাল উদ্দিন (২৬)। কক্সবাজার সদর উপজেলার মেরিন সিটি কমপ্লেক্সের সামনে থেকে সোমবার ২ নভেম্বর সকালে র‌্যাব-১৫ এর একটি অভিযানিক টিম এক অভিযান চালিয়ে উল্লেখিত ব্যক্তির হাতে থাকা শপিং ব্যাগ থেকে উক্ত ইয়াবা টেবলেট সমুহ উদ্ধার করে।

ধৃত মোঃ হেলাল উদ্দিন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করেছিলো। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ধৃত মোঃ হেলাল উদ্দিন কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোনার পাড়ার জসিম উদ্দিন এর পুত্র।র‌্যাব-১৫ তাদের প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে জব্দকৃত প্রতিটি ইয়াবা টেবলেটের মূল্য ৫শত টাকা করে ২০ লক্ষ টাকা মূল্য নির্ধারন করেছেন।

উদ্ধারকৃত ইয়াবা টেবলেট ও ধৃত আসামীকে কক্সবাজার সদর মডেল থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।