কক্সবাজার প্রতিনিধি: কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধে এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলা ছাত্রলীগের একাংশের ডাকা বুধবারের হরতাল স্থগিত করা হয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সমন্বয়ক মারুফ ইবনে হোছাইন বলেন, আমাদের পূর্বঘোষিত বুধবারের (৪ নভেম্বর) হরতালের কর্মসূচী আপাতত স্থগিত ঘোষনা করা হল। কক্সবাজারের জেলা ছাত্রলীগের নিবেদিত প্রাণ ও সর্বস্তরের নেতা কর্মীদের ধৈর্য্য সহকারে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করা হল। তবে আগামী দিনে শান্তিপূর্ন আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি কোন তৃতীয় পক্ষ বা দুর্বৃত্ত কর্তৃক জেলার কোথাও রাস্তা-ঘাটে বা যান চলাচলে বিঘ্ন ঘটাতে না পারে সেদিকে ছাত্রলীগ নেতা-কর্মীসহ সর্বস্তরের নেতা কর্মীদের সজাগ থাকার জন্য অনুরোধ জানান।








