পরিবহন মালিক-শ্রমিকদের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষে ৮ সেপ্টেম্বর রবিবার ভোর ৬টা থেকে সমগ্র চট্টগ্রাম বিভাগব্যাপী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে মালিক-শ্রমিকরা।
এ উপলক্ষ্যে শনিবার (৭ সেপ্টেম্বর) আইবিপি মাঠস্থ কক্সবাজার জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুলের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এ সভায় বক্তব্য রাখেন ঐক্য পরিষদের আহবায়ক ও বাস মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান, সহ-সভাপতি ইমাম খালেদ স্বপন, লাইন সম্পাদক আবদুল মালেক, কক্সবাজার ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহির উল্লাহ, কক্সবাজার ট্রাক, মিনিট্রাক (পিক-আপ) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাস মালিক গ্রুপের সহ-সভাপতি ফরিদুল আলম, সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, কক্সবাজার পিক-আপ-মিনিট্রাক চালক সমিতির সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনচারী, উখিয়া উপজেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ধর্মঘট সর্বাত্মকভাবে সফল করার জন্য গণ পরিবহন ও পণ্য পরিবহনে নিয়োজিত মালিক-শ্রমিক ভাইদেরকে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

