নিউজটি শেয়ার করুন

কক্সবাজার জেলা রোভার স্কাউটসের কমিটি গঠিত

কক্সবাজার প্রতিনিধি: ভার্চ্যুয়াল মিটিংয়ের মাধ্যমে কক্সবাজার জেলা রোভার স্কাউটস এর ত্রৈবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

বৃহষ্পতিবার ( ৬ মে) সকাল ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় হতে এ ভার্চ্যুয়াল মিটিং পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিন আল পারভেজ (শিক্ষা ও আইসিটি) কক্সবাজার।

এসময় জেলা রোভার স্কাউটস এর নেতৃবৃন্দ ও বিভিন্ন কলেজ -মাদ্রাসার প্রধান এবং আরএসএল গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত ভার্চ্যুয়াল মিটিংয়ে কক্সবাজার জেলা রোভার স্কাউটস এর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ৩ বছরের জন্যে নতুন করে কক্সবাজার জেলা রোভার স্কাউটস কমিটি গঠন করা হয়।

এ কমিটি নিম্নরূপঃ- সভাপতি (পদাধিকার বলে) – মোঃ মামুনুর রশীদ, জেলা প্রশাসক কক্সবাজার। সহ-সভাপতি ৫ জন যথাক্রমে, মোঃ আমিন আল পারভেজ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, মুজিবুর রহমান মেয়র, কক্সবাজার পৌরসভা, অধ্যক্ষ ওমর ফারুক, অধ্যক্ষ আবদুল হক ও অধ্যক্ষ হেফাজত উল্লাহ। কমিশনার এহছানুল হক হেলালী, কোষাধ্যক্ষ আ ম ম জহির, সম্পাদক মোহাম্মদ আবদুল হামিদ, যুগ্ম-সম্পাদক সন্তোষ কুমার শীল, গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি অধ্যক্ষ ওমর হামজা ও অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, রোভার স্কাউটস লিডার প্রতিনিধি আমিনুল হক ও আবুল কাসেম।