কক্সবাজার পানবাজার রোডে হাজী মঞ্জুর প্লাজার স্থাপনা নির্মাণে অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) ।
শহরের পান বাজার রোড়ে হাজী মঞ্জুর তার দ্বিতীয় তলা একটি পুরোনো ভবনে বহুতল ভবন তৈরির লক্ষে কাজ করছিলেন।
এদিকে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ (কউক) ঝুঁকিপূর্ন ভবনটি বহুতল করা হচ্ছে জেনে (২ অক্টোবর) বুধবার দুপুর ২টার দিকে অভিযান পরিচালনা করে এবং ভবনটি ভেঙে দেয়।
অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ (কউক) এর ডিপুটি সেক্রেটারী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু জাফর রাশেদ।
তিনি জানান হাজী মঞ্জুর এর ঝুঁকিপূর্ণ একটি ভবন বহুতল ভবনে পরিণত করতে যাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তার খাতিরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে তার এই ভবন টি ভেঙে দেয়া হয়েছে।
অভিযানে সহযোগিতায় ছিলেন কক্সবাজার সদর মডেল থানার পক্ষে এস আই সাইফুলসহ সঙ্গীয় ফোর্স।
তিনি আরো জানান, যেখানে অনিয়ম সেখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর চেয়ারম্যান কর্নেল ফোরকান এর নির্দেশে অভিযান পরিচালনা করা হবে।








