কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ ব্যাংক কর্মকর্তা আটক। আসামী ব্যাংক কর্মকর্তার নাম মুজিবুল ইসলাম (৪০)।
সোমবার বিকাল ৪ টায় আটক হলেও মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় আদালতে প্রেরণ করা হয়েছে। আটক ব্যক্তি নীলফামারি জেলার ডোমার থানার নীজভোগ ডাবুরী গ্রামের মগবুল হোসনের ছেলে। তিনি ঢাকা কাওরান বাজারস্থ ওয়ান ব্যাংক শাখার সেলস অফিসার পদে কর্মরত রয়েছে বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ খায়রুজ্জামান জানান, সোমবার বিকাল ৪ টায় ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে বিমান যোগে ঢাকা যাওয়ার জন্য বিমান বন্দরে ঢুকছিল। এসময় বিমান বন্দর বহির্গমন লাউঞ্জে তল্লাশি চেকপোস্টে সদর মডেল থানা পুলিশ ও ১৪ এবিপিএন তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন ৪৬০ টি ইয়াবাসহ মুজিবুল ইসলাম (৪০)কে আটক করে।








