সিপ্লাস ডেস্ক: কক্সবাজার শহরের বিভিন্ন রিসোর্টে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১২ তরুণ-তরুণীকে আটক করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। আটককৃত ৭ জন তরুণ ও ৫ জন তরুণী।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে হোটেল-মোটেল জোন থেকে তাদের আটক করা হয়।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন বলেন, কয়েকটি অভিযোগের ভিত্তিতে কক্সবাজার হোটেল-মোটেল জোনের কটেজে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।








