কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি মোঃ রইছ উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৪ টার দিকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে রাত তিনটার দিকে অসুস্থতাবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার এক ছেলে দুই মেয়ে রয়েছে।
লবণ শিল্প আন্দোলনের এই আপোষহীন সৈনিকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সবখানে। একইদিন বিকেল ৫ টায় মহেশমহেশখালী মাতারবাড়ির নিজ গ্রাম মিয়াজীপাড়া মসজিদের পাশে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
রইছ উদ্দিন কক্সবাজার চেম্বারের সাবেক সভাপতি, কক্সবাজার ফিশারি মালিক সমিতির সাবেক মহাসচিব, দৈনিক কক্সবাজারবাণী পত্রিকার চেয়ারম্যান, আলিফ সল্ট, হোটেল হিল টাওয়ার, মেরিগোল্ড হ্যাচারি, আলী ফিলিং স্টেশনের মালিক।
তিনি চট্টগ্রামের প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সোবহানিয়া আলিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র।








