কক্সবাজার শহর ছাত্রলীগের ১১ নং ওয়ার্ড (দক্ষিণ) শাখার কমিটির অনুমোদন দিয়েছেন শহর ছাত্রলীগ।
কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাসান ইকবাল রিপন ও সাধারণ সম্পাদক শাকিল আজম সাক্ষরিত এ কমিটি অনুমোদন দেন।
আগামী ১ বছরের জন্য আবু বক্কর সিদ্দিককে সভাপতি, মনিরুল ইসলাম জিদানকে সহ-সভাপতি ও রাফসান রশিদ (আরজু)কে সাধারণ-সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি দেয়া হয়।
কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাসান ইকবাল রিপন বলেন, মুজিবর্ষকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে শহর ছাত্রলীগের প্রত্যেক ওয়ার্ড কমিটি ঢেলে সাজানো হবে।








