নিউজটি শেয়ার করুন

কক্সবাজার সদরের নতুন ইউএনও’র যোগদান

কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও হিসাবে মু. মাহমুদ উল্লাহ মারুফ দায়িত্ব নিয়েছেন। বিদায়ী ইউএনও এ.এইচ.এম মাহফুজুর রহমান থেকে নতুন ইউএনও মু. মাহমুদ উল্লাহ মারুফ দায়িত্ব বুঝে নেন। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন নিশ্চিত করেছেন।

এর আগে কক্সবাজারের বিদায়ী ইউএনও, নরসিংদীর বাসিন্দা এবং বিসিএস (প্রশাসন) ১৮ তম ব্যাচের মেধাবী কর্মকর্তা এ.এইচ.এম মাহফুজুর রহমানকে গত ৩ ফেব্রুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে নিয়োগ দেওয়া হয়।

অপরদিকে, বিসিএস (প্রশাসন) ৩০ ব্যাচের কর্মকর্তা মু. মাহমুদ উল্লাহ মারুফ চট্টগ্রাম জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসাবে কর্মরত থাকাবস্থায় গত ৯ ফেব্রুয়ারী চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা এক আদেশে তাঁকে কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে নিয়োগ প্রদান করেন।

নতুন ইউএনও মু. মাহমুদ উল্লাহ মারুফ চট্টগ্রামের পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবেও দায়িত্ব পালন করছেন। নতুন ইউএনও মু. মাহমুদ উল্লাহ মারুফ গত ২০ ফেব্রুয়ারী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।