Site icon CPLUSBD.COM

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

????????????????????????????????????

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পেঁচারদ্বীপ সমুদ্র সৈকত সংলগ্ন সাগরে গোসল করতে নেমে ভাটার টানে এক স্কুলছাত্র সমুদ্রে ভেসে গেছে।

বুধবার ২৫ ডিসেম্বর সকাল সোয়া ১০ টার দিকে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে।

রামু থানা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ দেলোয়ার (১৪) নামের অষ্টম শ্রেণির ওই ছাত্র খুলনা জেলার সোনাডাঙ্গার সাব্বির আহমদের ছেলে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আতিক উল্লাহ জানান, ওই ছাত্র আত্মীয়দের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে স্থানীয় একটি রিসোর্টে থাকে। বুধবার সকালে সাগরে গোসল করতে নামার একটু পরেই সে ভাটার টানে গভীর সমুদ্রে ভেসে যায়।

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ভোর ৬ টা পর্য়ন্ত গভীর সমুদ্রে ভেসে যাওয়া ছাত্র দেলোয়ারের কোন খোঁজ মিলেনি বলে হিমছড়ি পুলিশ ফাঁড়ি সুত্রে জানা গেছে।