নিউজটি শেয়ার করুন

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক
ফাইল ছবি

কক্সবাজার ব্যুরোঃ  কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ভেসে সাইফুল আসাদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

রোববার (১০ অক্টোবর) দুপুর ৩টার দিকে সমুদ্র সৈকতের হোটেল ‘জলতরঙ্গ’ পয়েন্টে গোসল করার সময় তিনি নিখোঁজ হন।

সাইফুল আসাদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মোহাম্মদ নাসিরের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০ জনের একটি দল সকালে চকরিয়া থেকে কক্সবাজার ভ্রমণে আসে। দুপুরে ‘জলতরঙ্গ’ সৈকত পয়েন্টে গোসল করতে নামেন তাদের মধ্যে ৬ জন পর্যটক। এক পর্যায়ে গোসল করার সময় পানিতে ভেসে যায় সাইফুল। এ সময় খবর পেয়ে স্থানীয় লাইফগার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করে, তবে কোথাও তাকে খোঁজে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ ব্যাপারে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here