Site icon CPLUSBD.COM

কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্রে ভাটার সময় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুল ছাত্র ইরফানুল হক মাহির (১৪) মৃতদেহ ভেসে এসেছে।

রবিবার (২২ আগস্ট) রাতে সৈকতের কলাতলী পয়েন্টের সায়মন বীচ রিসোর্টের দক্ষিণ পাশের সমুদ্র থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

মাহি শহরের বায়তুশ শরফ স্কুলের নবম শ্রেণির ছাত্র ও পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যম টেকপাড়ার বড়পুকুর রোডের সিরাজুল হকের ছেলে।

মাহির বাবা সিরাজুল হক বলেন, শনিবার বিকাল ৩টার দিকে মাহি ও তার মামা সমুদ্র সৈকতে ঘুরতে যায়। ৫টার দিকে তারা দু’জন গোসল করতে নামে। এ সময় মাহি সমুদ্রের টানে হারিয়ে যায়। এর একদিন পর রাতে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর পেয়ে কলাতলি আসি। এসে দেখতে পাই মৃতদেহটি মাহি’র।

এবিষয়ে উদ্ধারকারী এক তরুণ বলেন, কলাতলীতে আমাদের বাসা। প্রায়ই সময় আমার সুমদ্র তটে ফুটবল খেলি। আজও খেলতে যাওয়ার সময় আমরা সাগরে একটি মৃতদেহ দেখতে পাই। পরে সেটি সাগর থেকে এনে বালুতে রাখি।

কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, ২৮ ঘন্টা পর মাহির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।