Site icon CPLUSBD.COM

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা

কক্সবাজার ব্যুরোঃ কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইয়াছিন আরফাতকে সভাপতি ও আলভী হোছাইন সিফাতকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

১ সেপ্টেম্বর এ কমিটির অনুমোদন দেন শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল রিপন ও সাধারণ সম্পাদক শাকিল আজম।

কমিটির অন্যান্যরা হলো- রাজন ওবায়েদ সহ-সভাপতি, তাসমুল হায়দার আবদি যুগ্ম-সাধারণ সম্পাদক, সায়েম শওকত সাংগঠনিক সম্পাদক ও মো. সাঈদ উদ্দিন দপ্তর সম্পাদক। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

উক্ত কমিটি বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার শহর শাখার কার্যক্রমে সবসময় নিয়োজিত থাকবে এবং বিভিন্ন কর্মকান্ডে গতিশীল ভূমিকা রাখবে।