Site icon CPLUSBD.COM

কক্সবাজার সৈকতে ভেসে গেল মাদরাসাছাত্র

সিপ্লাস প্রতিবেদক: রবিবার দুপুরে কক্সবাজার সৈকতে গোসল করতে গিয়ে ঢেউয়ের তোড়ে ভেসে গেছে এক মাদরাসায় পড়ুয়া কিশোর। সৈকতের কলাতলি পয়েন্টে এ ঘটনা ঘটে।

সৈকতের লাইফ গার্ড কর্মীরা জানান, জাহেদুল ইসলাম (১১) নামের ওই কিশোর তার আরো তিন বন্ধুসহ সৈকতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা ঢেউয়ের তোড়ে ভেসে যেতে থাকলে লাইফ গার্ড কর্মীরা তিনজনকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে হারিয়ে যায় কিশোর জাহেদুল।

কলাতলী আদর্শ গ্রামের বাসিন্দা জাহেদুল স্থানীয় একটি মাদরাসায় কোরআন হেফজ করে আসছিলেন।