Site icon CPLUSBD.COM

কঙ্গোয় ১৭ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

আফ্রিকার দেশ কঙ্গোয় ১৭ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর গোমাতে এ ঘটনা ঘটেছে। বিমানটির সব আরোহীর মৃত্যু হয়েছে কিনা তা তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে প্রাদেশিক গভর্নর জানিয়েছেন।

নর্থ কিভু প্রদেশের গভর্নর এনজানজু কাসিভিতার দপ্তর জানিয়েছে, বিজি বি নামের একটি প্রতিষ্ঠান ওই বিমানটি পরিচালনা করতো। বেনি শহরগামী বিমানটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি।