নিউজটি শেয়ার করুন

কচ্ছপিয়াতে মাদ্রাসা ছাত্রী অপহরণ

রামু প্রতিনিধি: রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রী অপহরন হয়েছে বলে অভিযোগ তুলেছে অপহৃতের বাবা ইসলাম।

অপহৃতের বাবা, (৪ জুন) বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ‘প্রতিদিনের ন্যায় তার মেয়ে পড়া লেখায় ব্যস্থ। আর পরিবারের অন্য সদস্যরা রান্নার কাজে ব্যস্থ ছিলেন। পরিবার কর্তা তিনি নিজে অন্যকাজে বাইরে থাকার সুযোগে আগে থেকে উৎ পেতে থাকা একই ইউনিয়নের দৌছড়ি এলাকার মোঃ ইসলামের পুত্র টমটম চালক মোঃ সাইদিসহ ৫/৬ জন যুবক তার মেয়েকে জোর পূর্বক তুলে নিয়ে যায়। পরে তিনি এলাকাবাসিকে সাথে নিয়ে দীর্ঘ খুজাখুজির পরও এখনও তার মেয়ের সন্ধান মিলেনি বলে জানান।

অপহ্নতের মা, জানান, শুক্রুবার সকালে অপহরণকারীর বাবাসহ কয়েকজন যুবক তাদের বাড়িতে এসে, এই ঘটনায় থানা পুলিশ না করতে চাপ দিয়ে বলেন, তারা এসব সমাধান করে দিবেন। ভুক্তভোগীর পরিবারসহ এলাকাবাসী এই ঘটনার ক্ষোভ ও নিন্দা জানিয়ে, সুষ্ট বিচার দাবী করেন।

স্থানীয় মেম্বার নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসব এলাকার জন্য কলংখজনক ঘটনা। গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মৌঃ মুহাম্মদ আয়ুব জানান, ছাত্রীটি মেধাবী ছিলো। এরকম ঘটনা দুঃখজনক।

এ ব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, অপহরণের পিচনে আরো রহস্য থাকতে পারে। তার পরও থানায় অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন বলে জানান ওসি।