নিউজটি শেয়ার করুন

কচ্ছপিয়াতে শ্রমিকলীগ নেতার উপর হামলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়ায় বালি খেকোদের হামলার শিকার হয়েছে কচ্ছপিয়া ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আবু তালেব সিকদার। তাকে বাঁচাতে তখন স্হানীয় জনগণ এগিয়ে আসলে, গনধোলাইয়ের শিকার হয়ে পালিয়ে গেল সন্ত্রাসী আবদুল্লাহ বাহিনী।

তালেব সিকদার জানান, শনিবার(২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টায়, গর্জনিয়ার রাজামিয়া ছেলে, মোঃ আবদুল্লাহ (৩৫) মোঃ আজিজ( ৩০) কচ্ছপিয়া তিতার পাড়ার গুনুমিয়ার ছেলে মোঃ লোকমান হাকিম (৪০)সহ একদল সন্ত্রাসী গর্জনিয়ার গর্জয় খাল থেকে প্রতিদিনের মত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক টলি গাড়ি এবং অবৈধ লাইসেন্স বীহিন ডাম্পার গাড়ি দিয়ে মহামান্য হাই কোর্টের আদেশ অমান্য করে বালি পাচার করার সময় কচ্ছপিয়া ইউনিয়ের জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবু তালেব সিকদার গর্জনিয়া বাজারে ব্যবসায়ীক কাজে যাওয়ার পথে রামু উপজেলা প্রশাসনের নির্দেশ মতে নতুন তিতার পাড়া মসজিদের পাশে উক্ত অবৈধ বালির গাড়িকে থামিয়ে গাড়ির ড্রাইভারের কাছে বালি পাচারের কারণ জানতে চাইলে, ড্রাইভারেরা বলে, আব্দুল্লাহ এবং লোকমানদের গাড়ি দিয়ে তারা তাদের কথা মত বালি পাচার করছে, এটা ন্যায় কিনা অন্যায় তাদের জানার কথা নয়। এর মধ্যে হঠাৎ করে, আবদুল্লাহ ও সোহেল সিকদারের নেতৃত্ব ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী আবু তালেব সিকদারকে চতুর্দিকে ঘিরে ফেলে প্রচণ্ড মারধর শুরু করে, এবং তার কাছ থেকে একটি স্যামসাং টাচ মোবাইল সহ ২০০০০ বিশ হাজার টাকা ছিনিয়ে নেয়। তৎমধ্যে সন্ত্রাসীদের বালি খেকো লিডার খ্যাত লোকমান হাকিম এবং আব্দুল্লাহ উপস্থিত সন্ত্রাসীদের বললেন, যে ‘ তালেবকে জানে মেরে পেল,কত টাকা লাগবে আমরা (আবদুল্লাহ ও লোকমান) খরচ করবো। গাড়ির নিছে ছাঁপা দিয়ে শেষ করে দাও’। কথা গুলো (প্রত্যক্ষদর্শী ও আবুতালেবের) তখন আবু তালেব সিকদার প্রান বাঁচাতে চিৎকার করলে, পাশের মসজিদ হতে নামাজ পড়ুয়া মুসল্লীরা সহ এলাকার নারী পুরুষ এগিয়ে আসলে, আবু তালেব সিকদারকে সন্ত্রাসীদের হাত থেকে থাকে রক্ষা করে।

স্থানীয় লোকজন জানান, সন্ত্রাসীদের সাথে এলাকাবাসীর কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীরা (আবদুল্লাহ বাহিনী) এলাকাবাসীর উপরও হামলা শুরু করে।এলাকাবাসী উপায়ন্তর না পেয়ে পাল্টা হামলা করে সন্ত্রাসীদের গণধোলাই দিয়ে বিতাড়িত করে।

এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান, আহত আবু তালেব সিকদার।

এই ঘটনার বিষয়ে জানতে, রামু উপজেলা নির্বাহী অফিসার ইউএনও প্রয়ন চাকমার সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।