Site icon CPLUSBD.COM

কচ্ছপিয়াতে স্মার্ট কার্ড বিতরণ শুরু

রামু প্রতিনিধি: কক্সবাজার রামুর কচ্ছপিয়া স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। ১৯ মার্চ শুক্রুবার সকাল ৯ টায়, কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে, ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল নোমান ও উপজেলা নির্বাচন অফিসের আইটি কর্মকর্তা পলাশ শর্মাসহ ইউপি সদস্যদের উপস্থিতিতে ১০ জন ডাটা অপারেটর, ৪ জন ল্যাপটপ সার্চিং এবং কার্ড সার্চিং সমন্বয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
১৯ মার্চ শুরু হওয়া এই বিতরণ কাজ, শনি ও রবিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম।
এটিকে দীর্ঘদিন পরে হলেও স্মার্ট কার্ড বিতরণের সময় স্মার্ট কার্ড সংগ্রহকারীদের উপস্থিতি লক্ষণীয়। হাজারও ভোটার নতুন এনআইডি পেয়ে খুশিতে ঘরে ফিরেছেন। তবে কিছু লোকের এন আইডি কার্ড থাকার পরও ল্যাপটপের ডাটাবেজে অনেকের নাম না থাকায় স্মার্ট কার্ড সংগ্রহ করতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছে।
নির্বাচন অফিস বলছেন, এবার যারা স্মার্ট কার্ড পাচ্ছে না এরা পূনরায় সরকারি নির্দেশনা মোতাবেক সময় নির্ধারিত হলে কার্ড পেয়ে যাবেন।