নিউজটি শেয়ার করুন

কচ্ছপিয়াতে হামলা ও মারধর

রামু প্রতিনিধি: রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড় ডেইঙ্গার চর এলাকার হাছিরাম নাথের ছেলে পরিতোষ দেবনাথ ও তার স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের উপর হামলা করে মারত্বক আহত করেছে একই এলাকার চিহ্নিত ব্যক্তিরা।

আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে বলে নিশ্চিত করেন পরিতোষ। তবে ঘটনাটি জমি বিরোধ বলেছেন অভিযুক্তরা। এই ঘটনায় আহত পরিতোষ বাদী হয়ে, রামু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ৮/১২/২০ ইংরেজী, সকাল ৯ টার দিকে, ওই এলাকার উল্লেখিত আজিজুর রহমানের নেতৃত্বে ৭/৮ জনের একটি সন্ত্রাসীদল পরিতোষের ক্ষেত খামার ও বসত ভিটা জবর দখল করার উদ্দিশ্যে দেশীয় অস্ত্র, দা, লাটি ও লোহার রট দিয়ে পরিকল্পিত হামলা চালায়।

এতে পরিতোষের মা, ও তার স্ত্রীকে টানা হেচড়া করে শ্লীলতা হানি করে বলে অভিযোগ করেন ভোক্তভোগীরা। পরে ঘটনাস্থলে আশপাশের লোকজন এগিয়ে আসলে, সন্ত্রাসীরা প্রকাশ্যে গালিগালাজ করে, তাদেরকে স্ব পরিবারে হত্যা করে লাশ গুম করিবে বলে চিৎকার করিতে করিতে চলে যায়। এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে চরম আতংক ও হতাশা বিরাজ করছে। তারা অবিলম্বে ওইসব হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক বিচারের আওতায় আনার দাবী জানান।

এ ব্যাপারে রামু স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও সংখ্যা লগু সম্প্রদায়ের নেতা তপন মল্লিক জানান, এটি একটি ন্যক্কার জনক ঘটনা। এই ব্যাপারে তিনি সুষ্ট বিচার দাবী করেন। এই ব্যাপারে, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এএসআই নোমান জানান, তিনি বাদীর পক্ষ থেকে থানার অভিযোগ পেয়ে, ঘটনাস্থল পরিদর্শন করে, ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছেন।

এ ব্যাপারে উভয় পক্ষকে পুলিশ ফাঁড়িতে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেন এএসআই নোমান।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক মোঃ ফরহাদ আলী জানান, তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।