রামু কচ্ছপিয়া ইউনিয়নে বিএনপিকে আবারও ঢেলে সাজানো চেষ্টা করা হচ্ছে।
এর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রামু উপজেলার আওতাধীন কচ্ছপিয়া ইউনিয়নের আংশিক কমিটি অনুমোদিত হয়েছে।
এতে ছৈয়দ ও মামুনকে যথাক্রমে সভাপতি-সা.সম্পাদক করে ওই কমিটি রামু কক্সবাজার সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পরামর্শক্রমে গত (২২ জানুয়ারি) ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোক্তার আহমদ ও সদস্য সচিব টিপু সুলতান চৌধুরী।
সেই সাথে আগামী এক মাসের মধ্যে ৯টি ওয়ার্ড কমিটি সম্পন্ন করে ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি ছৈয়দ আলম, সিনিয়র সহ-সভাপতি মোক্তার আহমদ, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ শফি, ফোরক আহমদ, আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কলিম উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম, ফয়েজুল আকবর, প্রচার সম্পাদক নবীউল আলম, সহপ্রচার সম্পাদক তোফায়েল আহমদ, দপ্তর সম্পাদক মৌলভী নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদুল হক।








