নিউজটি শেয়ার করুন

কঠোর লকডাউনঅত নানা অযুয়াত দেহায়ারে বারে বাইরঅর বোঅত মানুষ

কঠোর লকডাউনঅত নানা অযুয়াত দেহায়ারে বারে বাইরঅর বোঅত মানুষ

সিপ্লাস প্রতিবেদক: সারাদেশের মতো চট্টগ্রামেও লকডাউন কার্যকরে মাঠে আছে পুলিশ বিজিবি সেনাবাহিনী।

সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয়দিনেও নানা ধরণের অযুহাত দেখিয়ে অপ্রয়োজনে নগরীর বিভিন্ন এলাকায় কিছু কিছু লোকজনকে বাইরে চলাচল করতে দেখা গেছে।

শনিবার(৩জুলাই) বিকালে নগরীর মইজ্জারটেক এলাকায় সেনা-বিমান বাহিনী ও পুলিশের সমন্বয়ে চলা চেক পোস্টে এরকম দৃশ্য দেখা যায়।

সিপ্লাসের কাছে লকডাউনের পক্ষে বিপক্ষে মত দিয়েছে নগরবাসী।

যারা অকারণে চলাচল করছে তাদের ফেরত পাঠাচ্ছেন বলে জানিয়েছেন মইজ্জারটেকে চেক পোস্টে দায়িত্বরত ক্যাপ্টেন মুবিন।

এদিকে লকডাউন না মানায় ৯টি মোটরযান জব্দসহ ৯টি মামলা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

চট্টগ্রাম জেলা প্রশাসনের ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট লকডাউন না মানায় বিভিন্ন দোকান , রেস্টুরেন্ট ও শপিংমলে অভিযান চালিয়ে ৪৫ টি মামলায় ২৩ হাজার ৭শ ৫০ টাকা অর্থদন্ড দিয়েছে।

শুধু প্রশাসনের ভয়ে নয় নিজেদের করোনা সংক্রমণের হাত থেকে বাঁচাতে মাস্ক পরাসহ ঘরে থাকা উচিত বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিস্তারিত ভিডিওতে দেখুন…