সিপ্লাস প্রতিবেদক: কণর্ফুলী উপজেলার মেরিন একাডেমিতে একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. তারেক (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ইপিজেড থানার দক্ষিণ হালিশহর বড় বাড়ির হাজী মোস্তফার ছেলে।
শনিবার (৬ মার্চ) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, মেরিন একাডেমিতে কাজ করার সময় ওই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।








