Site icon CPLUSBD.COM

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা অনুদান

অনেকদিন ধরে কিডনি রোগে ভুগছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। গুনী এই শিল্পীকে সুচিকিৎসার জন্য দশ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ শিল্পীর হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

অনুদানের চেক পাওয়ার কথা নিশ্চিত করে এন্ড্রু কিশোর বলেন, অনেকদিন ধরেই আমি কিডনি রোগে ভুগছি। দেশের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সেজন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছি।

এ কণ্ঠশিল্পী আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমি অসুস্থ এটা জেনে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। সংস্কৃতির মানুষদের জন্য প্রধানমন্ত্রীর এ সৌজন্যতা সত্যি আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। ঈশ্বর যেন তাকেও ভালো রাখেন।