নিউজটি শেয়ার করুন

সিপ্লাসের টকশোর পর রাতদিন চলছে দেওয়ানহাট থেকে এয়ারপোর্ট

সিপ্লাসের টকশোর পর রাতদিন চলছে দেওয়ানহাট থেকে এয়ারপোর্ট সড়কের সংস্কার কাজ

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বুধবার(২২ সেপ্টেম্বর) সিপ্লাসের টকশো থেকে ফোন দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের(সিডিএ) চেয়াম্যান জহিরুল আলম দোভাষকে নগরীর দেওয়ানহাট থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার করার জন্য অনুরোধ করেছিলেন।

সেই অনুরোধ রেখেছেন সিডিএ চেয়ারম্যান। তাঁর নির্দেশে এখন ঐ সড়কে রাতদিন সংস্কার কাজ চলছে।

বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) রাতে সিপ্লাস টিম সরেজমিন পরিদর্শন করে দেখতে পায়, বাদামতলী মোড় থেকে ঐ সড়কে ইটের কংকর ফেলে রোলার দিয়ে চাপা দিচ্ছে শ্রমিক ও সংস্কার কাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাতেই ঐ সড়কের একাংশ সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হয়।

এ বিষয়ে সিটি মেয়র রেজাউল সিপ্লাসকে বলেন, আমি সেখানে ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম। ইঞ্জিনিয়ার বলেছেন, সেখানে সংস্কার কাজ চলছে। আমি এই জন্য সিডিএ চেয়ারম্যান জহিরুল ইসলাম দোভাষকে ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, দেওয়ান হাট থেকে এয়ারপোর্ট পর্যন্ত বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে। যার নির্মাণ কাজ শেষ হবে ২০২৩ সালে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here