সিপ্লাস প্রতিবেদক: নগরীর চকবাজার এলাকার কথিত যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুর জামিন বাতিল করে আবারও কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার(২০জুন) আদালতে আত্মসমর্পন করতে গেলে তাকে জেলে পাঠানোর আদেশ দেন চতুর্থ মহানগর দায়রা জজ আদালত।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামে পরিচালিত শুদ্ধি অভিযানে র্যাবের হাতে অস্ত্রসহ আটক হন টিনু। চকবাজার কাপাসগোলা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ তাকে আটক করে র্যাব ৭ এর একটি দল। স্বীকারোক্তি অনুযায়ী তার বাসায় তল্লাশী চালিয়ে একটি শটগান ও ৬৭ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদি হয়ে নূর মোস্তফা টিনু ও তার সহযোগী জসিম উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে।
আদালত সূত্রে জানা যায়, এ মামলায় নিম্ন আদালত থেকে জামিন নেন টিনু। কিন্তু জামিন বাতিল চেয়ে হাইকোর্টের পিটিশন দায়ের করে রাষ্ট্রপক্ষ।
সর্বশেষ গত ২৩ মে নুর মোস্তফা টিনুর জামিন বাতিল করে তাকে ১৪ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট।

