Site icon CPLUSBD.COM

কদমতলীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত

সিপ্লাস প্রতিবেদক: নগরীর কদমতলীতে গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম তুহিন(৩৫)। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়। বাবার নাম মো. বেলাল।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ভোরে কদমতলী এলাকায় একটি দ্রুত গতির গাড়ি তুহিনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।