নিউজটি শেয়ার করুন

কদলপুর হযরত চাঁদ শাহ দরবারের শাহাজাদা মোক্তার শাহের মায়ের ইন্তেকাল

রাউজান প্রতিনিধি: রাউজানের কদলপুর ছৈয়দ চাঁদ শাহ (রহ.)’র দরবার শরীফের শাহাজাদা ছৈয়দ মোক্তার শাহ’র মা ছৈয়দা ফিরোজ বেগম ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে নয়টায় দরবার শরীফ সংলগ্ন নিজ গৃহে বার্ধক্যজনিত রোগে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

মৃত্যুকালে তিনি তিনপুত্র, তিনকন্যা, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে যান। আজ রাত নয়টায় দরবার সংলগ্ন মীরপাড়া শাহী ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজার ইমামতি করবেন নগরীর জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব মুহাম্মদ অসিউর রহমান আল কাদেরী (মা.জি.আ.)। জানাজা শেষে দরগাহ সংলগ্ন করবস্থানে তার দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি, সিএজি মুসলিম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, তসলিম উদ্দিন চৌধুরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ও কদলপুর ইউনিয়ন শাখা, কলদপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ, কদলপুর আইডিয়াল হাই স্কুল পরিচালনা পর্ষদ, আশেকানে মোক্তার শাহ খেদমত কমিটি, হযরত চাঁদ শাহ কেন্দ্রীয় ওরশ কমিটিসহ নানান ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here