নিউজটি শেয়ার করুন

কন্যাসন্তানের মা হলেন অপি করিম

সিপ্লাস ডেস্ক: কন্যাসন্তানের মা হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনয়শিল্পী অপি করিম।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন এই অভিনয়শিল্পী।

অপির মা শাহান আরা করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বিকেলে অপি করিমকে হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীতে আসে অপির কন্যাসন্তান। বললেন, মা ও মেয়ে দুজনই সুস্থ আছে। নাতনি হওয়ার খবরে ভীষণ আনন্দিত অপির মা। সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি।

চার বছর আগে পারিবারিকভাবে স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী ও স্থপতি অপি করিম বিয়ে করেন।

প্রসঙ্গত, এনামুল করিম নির্ঝর ও অপি করিম দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য অপি আর নির্ঝর পরিচালিত ‘আহা’ ছবি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।