কবর খোঁড়ার সিদ্ধহাত ছিল বোয়ালখালীর সারোয়াতলী কালু চৌধুরী বাড়ীর আবদুর রসিদ চৌধুরীর। তাই কোথাও মানুষ মারা গেলে ডাক পড়তো তার। খুশী মনে ছুটে যেত কাছে কিংবা দূরের কোথাও। মনের মত করে কবর খুঁড়ে সবাইকে তাক লাগিয়ে দিতেন । এ পর্যন্ত খুঁড়েছেন শতাধিক কবর।
রোববার( ১৬ ফেব্রুয়ারী) ও বাড়ীর পাশে ডাঃ হারুনের বাড়ীর জনৈক নুর-নাহার নামের এক মহিলার মৃত্যুর খবর শুনে নিজের চায়ের দোকান বন্ধ করে ছুটে গিয়েছিলেন কবরস্থানে। প্রায় ৭০ বছর বয়সে তাগড়া জোয়ানের মত হাতে তুলে নিলেন কোদাল। কোদাল চালানোর এক পর্যায়ে হঠাৎ কবরের ভিতর ঢলে পড়লেন নিজেই।
১৬ ফেব্রুয়ারী রাতেই অন্যের হাতে খোঁড়া কবরে শায়িত হলেন তিনি।
মৃত আবদুর রসিদ চৌধুরী পশ্চিম সারোয়াতলীর মৃত ইউসুফ আহমদ চৌধুরীর পুত্র। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ের জনক।

