নিউজটি শেয়ার করুন

কভিড-১৯ কে এখন মহামারি বলা যায়: ডাব্লিউএইচও

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ইতালির জনবহুল সড়কও এখন এমন নিরব। ছবি: রয়টার্স

নভেল করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বুধবার নিয়মিত সংবাদ সম্মেলেন একথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) পরিচালক মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।

পরিস্থিতির উপর নিবিষ্ট নজর রাখার কথা জানিয়ে তিনি বলেন, “তা (করোনাভাইরাস) যেভাবে, যেহারে ছড়াচ্ছে, তাতে আমরা ভীষণ উদ্বিগ্ন।”

সংক্রমণ প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ না দেখে আরও উদ্বেগ প্রকাশ করে ডাব্লিউএইচওর নির্বাহী প্রধান বলেন, “আমরা প্রতিদিনই দেশগুলোকে বলে আসছি, ব্যবস্থা নিন জরুরিভিত্তিতে, দ্রুত।”