নিউজটি শেয়ার করুন

কমরেড মোহাম্মদ মুছা স্মরণে শোক সভা অনুষ্ঠিত

চন্দনাইশ প্রতিনিধি: ৬০-এর দশকে চট্টগ্রামের রাজপথ কাঁপানো ছাএনেতা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,৬৯’র গণঅভ্যুত্থানের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব,ত্যাগী রাজনীতিবিদ মোহাম্মদ মুছার মৃত্যুতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। তার নিজ গ্রামে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ শে অক্টোবর দুপুর ১২ টায় হাশিমপুর সিকদারপাড়ায় জননেতা মোহাম্মদ মুছা স্মৃতি সংসদ এই শোক সভার আয়োজন করে। বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আজিজুল হকের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড শাহ্ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রথম আলো চন্দনাইশ, পটিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মুহাম্মদ মুছার জামাতা কুতুব উদ্দিন শাহ্ ইমন।

এ সময় অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেন সিকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর ইসলাম চৌধুরী, বড়মা কলেজের সাবেক প্রিন্সিপাল আবুল মনসুর, ডাক্তার ইয়াসরীব কবির সম্রাট, মোহাম্মাদ আরমান উদ্দিন, হাসনাত হায়দার ইহাদ, আব্দুর রহমানসহ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সমাজে এখন চলছে চরম অবক্ষয়। ফলে সমাজ থেকে বর্তমানে সৎ, যোগ্য ও মানসম্পন্ন মানুষ ক্রমেই কমে যাচ্ছে। জননেতা মোহাম্মদ মুছা ছিলেন তেমনি একজন সৎ, যোগ্য ও নীতিবান মানুষ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here