নিউজটি শেয়ার করুন

কমলালেবুর ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে আটক ১

সিপ্লাস ডেস্ক:  মিরসরাইয়ে অভিযান চালিয়ে ফয়সাল (৩৬) নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হাদি ফকিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিরসরাই থানার ওসি (অপারেশন) দিনেশ চন্দ্র দাস গুপ্ত জানান, সন্দেহজনক গতিবিধি দেখে ফয়সালকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা কমলালেবুর ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ইয়াবা কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।