সিপ্লাস প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের স্বাক্ষর জাল করায় দুই যুবককে আটক করে পুলিশকে সোপর্দ করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
সোমবার বিকালে জেলা প্রশাসনের কার্যালয়ে এই ঘটনা ঘটে।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, একটি প্রতারক চক্র ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর ভুয়া স্বাক্ষর দিয়ে ৮১টি কম্বলের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করে। আবেদনটি সন্দেহজনক মনে হলে প্রতারক আশরাফুল ও তার সহযোগীকে চ্যালেঞ্জ করা হয়। পরে ভুয়া স্বাক্ষরের বিষয়টি প্রমাণিত হলে দুই প্রতারককে আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এই চক্রটি দেশের বিভিন্ন জেলায় একইভাবে আবেদন করছে। বিষয়টি তদন্ত করার জন্য তাদের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।








