Site icon CPLUSBD.COM

করোনাভাইরাস: ২ এপ্রিল পর্যন্ত সব সিনেমা হল বন্ধ

চলচ্চিত্র প্রদর্শক সমিতি ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার বিকালে এফডিসিতে চলচ্চিত্র প্রযোজক সমিতির সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এদিন সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

দেশে করোনাভাইরাসের আট রোগী শনাক্ত হওয়ার পর জনসমাগমের মতো কর্মসূচি বন্ধ রাখতে ইতোমধ্যে সবার প্রতি আহ্বান রেখেছে আইইডিসিআর।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এদিন সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

দেশে করোনাভাইরাসের আট রোগী শনাক্ত হওয়ার পর জনসমাগমের মতো কর্মসূচি বন্ধ রাখতে ইতোমধ্যে সবার প্রতি আহ্বান রেখেছে আইইডিসিআর।