নিউজটি শেয়ার করুন

করোনা উপসর্গে বান্দরবান পৌর ছাত্রদল সভাপতির মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: করোনা উপসর্গ নিয়ে বান্দরবান পৌর ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন আলো (৩৫) মারা গেছেন।

বুধবার বিকালে তিনি মারা যান।

মৃত আলো আর্মীপাড়ার বাসিন্দার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি বান্দরবান পৌর শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, জেলা সদরের আর্মীপাড়া এলাকায় গত তিনদিন ধরে জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন পৌর ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন আলো। বুধবার বিকালে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বান্দরবান সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ দিকে উপসর্গ থাকায় নিহতের নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্যকর্মীরা।

ছাত্রদলনেতা মোরশেদ বিন ওমর বলেন, তিনদিন ধরে জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা গেছেন। করোনার পরীক্ষার জন্য নমুনা নেয়ার পর ছাত্রদল নেতার মৃতদেহ আর্মীপাড়ায় নেয়া হয়েছে দাফনের জন্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. জসিম উদ্দিন জানান, উপসর্গ থাকায় মৃত ছাত্রদল নেতার নমুনা নেয়া হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার সময় তিনি মারা গেছেন।