Site icon CPLUSBD.COM

করোনভাইরাস কারণে জরুরী অবস্থায় সাইপ্রাস

করোনা ভাইরাসের কারণে সাইপ্রাসে জরুরী অবস্থা ঘোষণা করেছেন সাইপ্রাস সরকার। সাইপ্রাসের প্রধানমন্ত্রী নিকোস আনাস্তাসিয়াডিস রবিবার স্থানীয় সময় বিকাল ৪ টায় এ ঘোষণা দেন। ফার্মেসী, বেসরকারী স্বাস্থ্য পরিষেবা, পুলিশ স্টেশন গ্যাস স্টেশনগুলি ছাড়া সকল প্রকার প্রাইভেট ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি সেবা প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এর আগে সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান আগামী এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা দিয়েছেন। সমস্ত টুরিস্ট এরিয়ায় সকল প্রকারের ফাইভ স্টার ও ফোর স্টার হোটেল আগামি এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। দেশটিতে ইতিমধ্যে ৩০ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। প্রতিদিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় ২৫ টি দেশের সাথে ফ্লাইট সংযোগ বিচ্ছিন্ন করেছে সাইপ্রাস। এইদিকে, সকল কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় প্রবাসী বাঙালীরা মারাত্নকভাবে ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। ইতিমধ্যে অনেকের কাজ চলে গেছে। এমতাবস্থায় অনিশ্চয়তা এবং আতংকে দিন কাটছে সবার।