নিউজটি শেয়ার করুন

করোনাঃ কক্সবাজারে এক বাড়ি লকডাউন

কক্সবাজারে মুসলিমা খাতুন (৬৫) নামে এক নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তিনি বসবাস করা বাড়িটি লকডাউন করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে শহরের ৭ নং ওয়ার্ডের কচ্ছপিয়া পুকুর এলাকার ওই বাড়িটি লকডাউন করা হয়েছে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মহিউদ্দিন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৩ মার্চ এ নারী সৌদি আরব থেকে দেশে এসেছেন। তার কিছুদিন পর অসুস্থতাবোধ করলে হাসপাতালে আনা সন্দেহ হওয়ায় তাকে আইসোলেশন সেন্টারে রাখা নমুনা ঢাকায় পাঠানোর পর মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে তার শরীরে করোনা শনাক্ত হয়।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, করোনা শনাক্ত হওয়ার কারণে তার বাড়ীটি লকডাউন করা হয়েছে। পাশাপাশি লাল পতাকা দিয়ে এলাকাটি সতর্কতা জারি করা হয়েছে।

সিভিল সার্জনের কার্যালয় সুত্রে জানাযায়, এ পর্যন্ত কক্সবাজারে ৪ রোহিঙ্গাসহ ২৭১ জনকে হুম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ১১ চিকিৎসকসহ সদর হাসপাতালের ২১ জন হুম কোয়ারেন্টাইনে রয়েছে।