নিউজটি শেয়ার করুন

করোনাকালে মাছের উৎপাদন বৃদ্ধি করতে রাঙ্গুনিয়ায় উপকরণ বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য দপ্তরে উদ্যোগে সোমবার (৮ জুন) উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে মৎস্য সিআইজি চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগ্রাম (এনএটিপি) ফেজ -২ প্রকল্পের আওতায় ১৫ ইউনিয়ন এর ৩০টি সিআইজি’র মধ্যে ২৬ জনকে প্রদর্শনী পুকুরের জন্য মাছের খাবার, পোনা ও সাইনবোর্ড বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, সহকারী কমিশনার(ভূমি) মো.ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী ওবাইদুল হক, ক্ষেত্র সহকারী (এনএটিপি-২)শামীম আল মামুন প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, ” করোনা কালীন সময়ে উপজেলায় মাছের উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে সিআইজি চাষীদের উপকরণ বিতরণ মানুষের পুষ্টির চাহিদা পুরণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে যথেষ্ট ভূমিকা রাখবে। করোনা মোকাবেলায় আমিষ গ্রহন করে সবাইকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার।