নিউজটি শেয়ার করুন

করোনাকালে সনাতন পরিবারের লাশের পাশে গাউসিয়া কমিটি বাংলাদেশ

সিপ্লাস ডেস্ক: আজ মঙ্গলবার (৪ আগস্ট) আরো এক সনাতন পরিবারের লাশের সহায়তায় ছিল গাউসিয়া কমিটি বাংলাদেশ।
মৃত ব্যক্তি নাম উমেশ চন্দ্র শীল। তিনি টরনী কুমার শীলের পুত্র।
তাঁর লাশ সৎকারের জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে কাট্টলি শশ্মাণ পর্যন্ত পৌঁছিয়ে দেয় গাউছিয়া কমিটি বাংলাদেশ’র এম্বুলেন্স টিম।
চান্দগাঁর মোহাম্মদ হোসাইন খোকনের নেতৃত্বে কাজে সহায়তা দেন শাহজাহান ও হামিদ।
এ পর্যন্ত মোট ১০ জন সনাতন ধর্মালম্বি লাশের পাশে ছিল গাউসিয়া কমিটি বাংলাদেশের স্বেচ্ছাসেবক টিম।