অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তার স্বাস্থ্য পরীক্ষায় এ ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে বলে শুক্রবার খোদ জানিয়েছেন ডাটন।
তাকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কুইসল্যান্ডের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার সিডনিতে একটি বৈঠকে অংশ নিয়েছিলেন ডাটন। সেখানে তিনি প্রধানমন্ত্রী স্কট মরিসন ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যের সঙ্গে কিছু সময় কাটান।
এরপর ডাটনের কার্যালয় থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়,“ সকালে আমি গায়ে তাপমাত্রা ও গলাব্যথা নিয়ে ঘুম থেকে জেগেছি।”
একইসঙ্গে বিবৃতিতে বলা হয়, কুইসল্যান্ড স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার বিকালে তাকে স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতির কথা জানিয়েছে।
ডাটন আরো বলেছেন, “আমি ভালো আছি।এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে থাকব।”
অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে ১৫৬ জন আক্রান্ত হয়েছে।তিনজন মারা গেছে।
তবে কর্তৃপক্ষ আগামী কয়েক সপ্তাহেই এ ভাইরাস সংক্রমণ আরো বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে।








