Site icon CPLUSBD.COM

করোনাভাইরাস: চট্টগ্রামে আড্ডারুদের পিটুনি দিয়ে মধ্যরাতে ঘরে পাঠাল পুলিশ

প্রশাসনের নিষেধাজ্ঞা না মেনে আড্ডা দেয়ায় পিটুনি দিয়ে কয়েকজন যুবককে ঘরে পাঠিয়েছে পুলিশ।

বুধবার রাত ১১টা থেকে চট্টগ্রামের কোতয়ালী, চকবাজার, বাকলিয়া ও সদরঘাট থানা এলাকায় এ অভিযান চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (দক্ষিণ জোন)।

সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) নোবেল চাকমা জানান, সিএমপির দক্ষিণ বিভাগের কোতয়ালী, বাকলিয়া, চকবাজার এবং সদরঘাট থানায় আমদের টহল ছিল। এ সময় বেশ কিছু এলাকায় নির্দেশনা না মেনে মধ্যরাতেই আড্ডা দিচ্ছিল বখাটেরা। পুলিশ অনেককে বুঝিয়ে, আবার অনেককে ভয় দেখিয়ে ঘরে পাঠিয়েছে। আমাদের সবার উচিত এখন ঘরে থাকা।’

প্রসঙ্গত, বুধবার সকাল থেকে চট্টগ্রাম নগরীর প্রধান প্রধান সড়কে টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথদল।

চট্টগ্রামে অভিযানে নেতৃত্ব দিচ্ছে জেলা প্রশাসনের ৬ জন ম্যাজিস্ট্রেট। আছেন স্ব স্ব থানার ওসিরাও।