চট্টগ্রামে চারদিন আগে ইতালি থেকে আসা ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রোববার (৮ মার্চ) তারা দেশে ফিরেন।
তিনি বলেন, ইতালি ফেরত এই ৭ জনের ফোন নম্বর রাখা হয়েছে। তাদের ফোন নম্বর সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দেয়া হয়েছে। তারা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
দেশে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া আগের যে তিনজন এ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন মঙ্গলবার (১০ মার্চ) তাদের পুনঃপরীক্ষা করে ফল নেগেটিভ পাওয়া গেছে।

