Site icon CPLUSBD.COM

করোনাভাইরাস: চীনা সরঞ্জাম আসছে বৃহস্পতিবার

মঙ্গলবার ঢাকায় চীনা দূতাবাস জানিয়েছে, ২৬ মার্চ চীন সরকারের একটি বিশেষ উড়োজাহাজে করে এ সরঞ্জামাদি ঢাকায় পৌঁছবে।

দূতাবাসের ফেইসবুক পাতায় এক পোস্টে বলা হয়, “চীন থেকে দ্বিতীয় ধাপে আসছে মেডিকেল সরঞ্জাম। এতে আছে ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই এবং ১০০০ থার্মোমিটার।”

বাংলাদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের সংক্রমণ পাওয়ার আগেই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ৫০০ টেস্ট কিট পাঠিয়েছিল চীন।

ওই সময়ে ‘বন্ধুত্বমূলক সহায়তা’ হিসাবে চীনাদের জন্য ১০ লাখ হ্যান্ড গ্লাভস, পাঁচ লাখ ফেইস মাস্ক, দেড় লাখ মাথার ক্যাপ, এক লাখ হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার সু কাভার এবং ৮ হাজার গাউন পাঠিয়েছিল বাংলাদেশ।

এর মধ্যে পরবর্তী সরঞ্জাম প্রদানের ক্ষেত্রে ফেইসবুক পাতার মাধ্যমে একটি স্লোগান আহ্বান করেছিল চীনা দূতাবাস।

মঙ্গলবার তারা একটি স্লোগান প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে- ‘ভালোবাসার নৌকার পাহাড় বাইয়া চলে’