Site icon CPLUSBD.COM

করোনাভাইরাস: চীনের বাংলাদেশ দূতাবাসে হটলাইন চালু

চীনের করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাসে হটলাইন খোলা হয়েছে (৮৬)-১৭৮০১১১৬০০৫।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শনিবার এক বার্তায় এ তথ্য জানান।

শাহরিয়ার আলম জানান, দূতাবাসে হটলাইন খোলার পাশাপাশি উইচ্যাট  গ্রুপ খোলা হয়েছে।

দূতাবাসের কর্মকর্তা খায়রুল বাসার এবং আসিফ বাংলাদেশিদের করা ২৪৫ সদস্যের উইচ্যাট গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন।

বিশেষ করে উহান শহরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার কাউকেই বাসা থেকে বের হতে দিচ্ছে না। বিচলিত না হয়ে সরকারি নির্দেশ মেনে চলার জন্য সবাইকে বলা হয়েছে।