Site icon CPLUSBD.COM

করোনাভাইরাস: ধর্ম প্রতিমন্ত্রী হোম কোয়ারেন্টিনে

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তিনি তার ঢাকার বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে, তিনি কবে থেকে কোয়ারেন্টিনে রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলের মতোই বাংলাদেশেও বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। দেশে নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে একজন চিকিৎসক ও দু’জন নার্স রয়েছেন।আইসোলেশনে আছেন ৫১ ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৩ জন। নতুন শনাক্তদের মধ্যে ২ জন ভারত ও বাহরাইন থেকে এসেছেন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরে এসব তথ্য জানান রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের- আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ঢাকায় আক্রান্তের সংখ্যা ১৫ জন, মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জের ৩ জন, গাইবান্ধায় ২ জন, কুমিল্লাতে ১ জন, গাজীপুরে ১ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন রয়েছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৩ জন বিদেশ থেকে ভ্রমণ করে এসেছেন। বাকিরা এঁদের মাধ্যমে কোনো না কোনোভাবে সংক্রমিত হয়েছেন।

আক্রান্তদের মধ্যো বিদেশ থেকে যাঁরা এসেছেন তাঁদের মধ্যে ইতালি থেকে ৬ জন, যুক্তরাষ্ট্র থেকে ২ জন, ইউরোপের অন্যান্য দেশ থেকে ২ জন, বাহরাইন থেকে ১ জন, ভারত থেকে ১ জন ও কুয়েত থেকে ১ জন এসেছেন। আক্রান্তদের একজন বাদে সবার অবস্থা স্থিতিশীল।