স্রেফ একটি ক্রিকেট টুর্নামেন্টই চলছিল। বাকি সব আগেই বন্ধ হয়ে গেছে করোনাভাইরাসের জন্য। অবশেষে স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ বা পিএসএলও। এর মধ্য দিয়ে বিশ্ব জুড়ে বন্ধ হয়ে গেল মাঠের ক্রিকেট।
সেমি-ফাইনাল দুটি হওয়ার কথা ছিল মঙ্গলবার। এদিনই এক টুইট বার্তায় আয়োজকরা টুর্নামেন্ট স্থগিতের খবর জানায়। বুধবার লাহোরে হওয়ার কথা ছিল ফাইনাল।
নতুন সূচিতে টুর্নামেন্ট শেষ করার ব্যাপারে আশাবাদী পাকিস্তান।
আগের দিন বাংলাদেশের সফর স্থগিতের পাশাপাশি ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্টও অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেয় পিসিবি।

