Site icon CPLUSBD.COM

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পিতা-পুত্রের মৃত্যু

গত শুক্রবার অল্প সময়ের ব্যবধানে তাদের মৃত্যু হয় বলে মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাজির পাগলা গ্রামের বাসিন্দা অলিউর ইসলাম অলি জানান।

মৃত দুজন হলেন কাজির পাগলা গ্রামের শফিকুল ইসলাম ও তার ছেলে ডা. শাকিল।

শাকিলের মা রাশিদা খানম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে অলি জানান।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) এবং কাজির পাগলার বাসিন্দা আবুল বাসার বলেন, “শফিকুল আমার ক্লাসমেইট। তার মৃত্যু সংবাদ আমাকে ব্যথিত করেছে।”

শফিক এক সময় ভাল ফুটবল খেলতেন এবং কাজির পাগলা বাজারে তার সবচেয়ে বড় ওষুধের দোকান ছিল বলে বাসার জানান।

“১৯৭২ সালে আমরা কাজির পাগলা এটি ইনস্টিটিউশন থেকে একই সাথে মেট্রিক (এসএসসি) পাশ করি। ১৯৯১ সালে শফিক ডিবি ওয়ান লটারি পেয়ে সপরিবারে আমেরিকায় যায় এবং সেখানেই বসবাস করছিল।”

সেখানেই তাদের দাফন করা হবে বলে তিনি শুনেছেন বলে জানান।