নিউজটি শেয়ার করুন

করোনাভাইরাস: সীতাকুণ্ডে কোয়ারেন্টিনে রাখতে না পেরে প্রশাসনকে ডাকল পরিবার

ওই ব্যক্তি সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। রয়েছেন সীতাকুণ্ডের বাড়িতে।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে তার পরিবার।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়  জানান, ওই ব্যক্তি সুস্থ আছেন। তবে নিরাপত্তার জন্য তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছিল তার পরিবারের সদস্যরা।

“কিন্তু তিনি তা না মেনে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এজন্য তার পরিবারের সদস্যরা আমাকে ফোন করে তাকে ‘মেটি্ভেট’ করার অনুরোদ করে।

“পরিবারের সদস্যদের মাধ্যমে তার সাথে কথা বলে হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করেছি। বিষয়টি তিনি মেনেও চলছেন।”

নভেল করোনাভাইরাস বৈশ্বিক মহামারী রূপ নেওয়ায় বিদেশ থেকে যে বাংলাদেশিই আসবেন, তাদের নিজ বাড়িতে অন্তত ১৪ দিন আবদ্ধ থাকার নির্দেশ দিয়েছে সরকার।

হোম কোয়ারেন্টিনে না থেকে জনসমক্ষে চলাচলের অভিযোগে চট্টগ্রাম নগরীর নগরীর পাঁচলাইশ, পটিয়া, হাটহাজারী, রাউজান, লোহাগাড়া ও আনোয়ারা উপজেলায় মোট আটজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বুধবার।