নিউজটি শেয়ার করুন

করোনাভাইরাস: স্পেনে মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়ালো

সিপ্লাস ডেস্ক:

শুক্রবার মৃতের শেষ সংখ্যা প্রকাশের পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ৮৩২ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার জানিয়েছে সিএনএন।

শুক্রবার আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ৫৯ থাকলেও পরবর্তী ২৪ ঘণ্টায় তা বেড়ে ৭২ হাজার ২৪৮ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত বৃদ্ধির হার ১২ দশমিক ৮ শতাংশ।

আশার কথা হচ্ছে, দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হওয়া লোকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। দেশটির আরও দুই হাজার ৯২৮ জন ভাইরাসটির সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। এতে দেশটিতে কোভিড-১৯ রোগ থেকে সেরে ওঠার লোকের সংখ্যা দাঁড়াচ্ছে ১২ হাজার ২৮৫ জন, বৃদ্ধির হার ৩১ শতাংশ।